Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে ৭বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালীতে ৭বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
112

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় ৭বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত কবির হোসেন (৩৬) উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামের আবদুল গফুরের ছেলে।

 

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি জিআর মামলায় আদালত ৭বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়। অনাদায়ে আরও ৪মাসের কারাদন্ডের রায় প্রদান করে। দীর্ঘদিন থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here