Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ

ভূঞাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ

0
150

দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রবিবার (১২ সেপ্টেম্বর) ভূঞাপুর উপজেলার লোকমান ফকির মহিলা কলেজে চোখে পরে এমন দৃষ্টি নন্দন পরিবেশ।

 

মহামারি করোনার ভয়াবহতা চলাকালে সারা বিশ্বের মত সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।কয়েকদফা চেষ্টা করেও খুলে দিতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠান।অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ দান করা হত।অবশেষে সরকারি ঘোষনা অনুযায়ী।

 

আজ ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায়, লোকমান ফকির মহিলা কলেজে ক্লাশ উদ্বোধনে সেজেছে নতুন সাঝে। নানান কারুকাজে সাজানো হয়েছে কলেজের মাঠ।শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে কলেজের সেই আমেজ।দীর্ঘ দিন পর তারা কলেজে এসে আনন্দ পাচ্ছে সেই সাথে কলেজ সেজেছে নতুন সাজে।

 

কলেজের অধ্যক্ষ মোঃ হাসান আলী সরকার ও উপাধ্যক্ষ গোলাম রব্বানী সকল শিক্ষার্থী ও শিক্ষকদের লাল গোলাপ দিয়ে সাদরে গ্রহণ করেন।এ সময় কলেজের অধ্যক্ষ সকল শিক্ষার্থীদের স্বাস্থবিধি মেনে নতুন রুটিনে ক্লাশ-কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

 

কলেজের অধ্যক্ষ মোঃ হসান আলী সরকার নজর ২৪ কে বলেন, দীর্ঘ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় আমরা খুব আনন্দিত শিক্ষার্থীদের নতুন করে উজ্জীবিত করার জন্য এই আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here