নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির উপর ভরসা রাখার আহবান জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। তবে এরজন্য
সেইসাথে আগামী কিছুদিনের মধ্যে গ্রাহকদের সব পণ্য ডেলিভারি দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
রাসেল বলেন, ‘আমরা চাই ইভ্যালি পুরাতন সকল অর্ডার ডেলিভারি করুক। আমরা চাই ইভ্যালি বিনিয়োগ পাক। কিন্তু আবার আমরাই সকল জায়গাতেই ইভ্যালির বিরুদ্ধেই বলি। অনেকেই অর্ডার করতে নিরুৎসাহিত করি।’
তিনি বলেন, ইভ্যালি ৮০ (আশি) লক্ষ ডেলিভারি করেছে বিগত দিনগুলোতে। নতুন নিয়মে মানিয়ে নিয়ে বিজনেস করতে হয়তো কিছুটা সময় লাগছে। ভরসা রাখুন এবং কিছুটা সময় দিন। ইভ্যালি আপনাদের সকল অর্ডার ডেলিভারি করবে।
ইভ্যালির এমডি বলেন, আপনাদের সাপোর্ট পেলে বিনিয়োগ পেতে বেশি সময় লাগবে না। প্রয়োজন শুধুই পজিটিভ মনোভাব।
আমরা শীঘ্রই আমাদের ডেলিভারির প্রতিটি ইনভয়েস বাজার মূল্যসহ প্রকাশ করব। সেখান থেকে আপনারা হিসেব করে দেখবেন আমরা কত টাকা অর্ডার পেয়েছি এবং কত টাকা ডেলিভারি করেছি।
মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালি কোন দূর্নীতি করেনি। এই মুহূর্তের সবচেয়ে প্রয়োজনী বিষয় হলো আপনাদের সাপোর্ট। বিগত দিনগুলোতে যারা পণ্য পেয়েছেন তারা আমাদের পাশে থাকুন, পজিটিভ কমেন্ট করুন।
