রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম, আঃলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার মাতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মযহারুল ইসলামের স্ত্রী নুরজাহান মযহারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বাদ ফজর শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের চর-নবীপুর নুরজাহান মযহার স্কুল এ্যান্ড কলেজে এ দোয়া ও কুলখানি আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.আবদুল খালেক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল লতিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি।
সিরাজগঞ্জ জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে প্রায় ১০ হাজার মানুষেকে খাবার খাওয়ানো হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রত্নগর্ভা মায়ের মৃত্যুর হয়। পরে শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর মহল্লায় স্বামী ড. মযহারুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।





