বাসায় ফিরেই মুখ খুললেন পরীমণি, দিলেন সব প্রশ্নের জবাব

বিনোদন ডেস্ক- জীবনের কঠিনতম সময় পার করছেন চিত্রনায়িকা পরীমণি। টানা প্রায় এক মাস কারাগারে ছিলেন। এই সময়ে তিনি চিনেছেন তার আশপাশে থাকা মানুষগুলোকে, উপলব্ধি করেছেন তার আসল শুভাকাঙ্ক্ষী কারা। কারাগার থেকে বের হয়েই এক বার্তায় তোলপাড় করে দিয়েছেন নায়িকা। তার হাতের তালুতে মেহেদিতে লেখা ছিল, ‘ডোন্ট লাভ মি বিচ’।

 

কাদেরকে উদ্দেশ্য করে এই বাক্য লিখেছেন পরীমণি? তিনি জানালেন, যারা তার সুসময়ে পাশে ছিল, কিন্তু দুঃসময়ে অচেনা হয়ে গিয়েছে, তাদের উদ্দেশ্যেই এই বার্তা। পরীর ভাষ্য, ‘যারা দুমুখো সাপ, তাদের বলেছি, ডোন্ট লাভ মি মিচ।’

 

তারা কারা? তাদেরকে চিনতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘অবশ্যই আমি তাদেরকে চিনে ফেলেছি। তাদের অন্তরে ভালোবাসা নেই। তারা মুখে মুখে বলে- লাভ ইউ। তাদের বলেছি, ভালোবাসা দরকার নেই। তারা যেদিন বিপদে পড়বে, বুঝবে। যাদের নিয়ে গলায় গলায় থাকা, একপ্লেটে খাওয়া কই তারা? আমি চলে এসেছি, তারা এখন আবার ওয়েলকাম বলছে। আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র।’

 

কারাগারে থাকার সময়টাকে নিজের সবচেয়ে দীর্ঘ দুঃস্বপ্ন মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘মনে হচ্ছে দুঃস্বপ্ন থেকে বের হলাম। আমার এই খারাপ স্বপ্নের মেয়াদ ছিল ২৭ দিন! এটা দীর্ঘ খারাপ স্বপ্ন। দুঃস্বপ্ন ভেবেই এটা রাখতে চাই। আমি কোনোভাবেই ভেঙে পড়তে চাই না। এই দুঃস্বপ্ন অল্পতে বলা যাবে না। তবে আমি পরে অবশ্যই বলব।’

 

গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পরীমণিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই তাকে গা-লিগা-লাজ করেছেন, খারাপ মন্তব্য করেছেন। ওই বিষয়ে পরীমণি বলেন, ‘যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনে না, তাদের গা-লি আমার গায়ে লাগবে না। রাস্তার কেউ আমাকে অপদস্ত করলে আমি অপদস্ত হয়ে যাব না। কিন্তু যারা আমাকে চিনেও গা-লি দিয়েছে তাদের গা-লি গায়ে লেগেছে।’

 

দ্রুত কাজে ফেরার কথাও জানিয়েছেন পরীমণি। ধাক্কা সামলে ঠিকই ঘুরে দাঁড়াবেন, এমন আত্মবিশ্বাস তার হৃদয়ে। বললেন, ‘যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরব। হাতে জমে থাকা কাজগুলোর ব্যাপারে দ্রুত পরিচালকদের সঙ্গে আলাপ করব। ক্যামেরার সামনে যত দ্রুত ফিরতে পারব, ততই শান্তি ফিরে পাব।’

 

আরও পড়ুন-

এমন হৃদয়বান মেয়ে ইন্ডাস্ট্রিতে আগে আসেনি: কাজী হায়াৎ

 

বিনোদন ডেস্ক- ২৭ দিন কারাভোগের পর আজ (১ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পেয়েছেন ঢালিউডের শীর্ষ চিত্রনায়িকা পরীমণি। এ খবরে তার শুভাকাঙ্খীদের মনে খুশির জোয়ার। তিনি নিজেও উচ্ছ্বসিত। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর সোজা ফিরে আসেন নিজের বনানীর বাসায়।

 

এদিকে পরীমণি মুক্তি পাওয়ায় আনন্দিত আর শুভাকাঙ্খী ও ঢালিউডের কিংবদন্তি অভিনেতা-নির্মাতা কাজী হায়াত। তিনিই প্রথম ব্যক্তি, যিনি পরী গ্রেফতার হওয়ার পর তার সমর্থনে আওয়াজ তুলেছিলেন। এবার কাজী হায়াত কিছু পরামর্শ দিলেন পরীমণিকে।

 

 

গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘পরীমণিকে এখন দেখে-শুনে পথ চলতে হবে। আমাদের দেশ তো পুরুষশাসিত। তাই অনুরোধ, দেখে-শুনে যেন চলাফেরা করে। জীবনে অনেক সময় আছে। এখনো অনেক দেখার বিষয় আছে। দেখে শুনে যদি চলতে পারে, তাহলে ওর ভবিষ্যৎ অনেক ভালো। তার আশপাশের মানুষকে চিনতে হবে। কারা তার প্রিয়জন, আর কারা শুধুই প্রয়োজন।’

 

ইন্ডাস্ট্রির অন্যদের প্রতি অনুরোধ জানিয়ে কাজী হায়াত বলেছেন, ‘সবার প্রতি আমার অনুরোধ- যারা তাকে নিয়ে কাজ করবে, তারা যেন ওকে সঠিকভাবে গাইডও করে। আর কেউ যেন তাকে মিসগাইড না করে। আমি তো আগে চিনতাম না, গ্রেপ্তারের পর চারদিক থেকে যতটা শুনেছি- মেয়েটি এমনিতে ভালো, শিল্পমনা। আমি এমনও শুনেছি, মেয়েটি প্রচণ্ড হৃদয়বান। আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন হৃদয়বান মেয়ে আগে আসেনি। মেয়েটি খুব দানশীল। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শুধু বলতে চাই, পরীমণিকে সঠিক গাইডেন্স দিয়ে ধরে রাখতে পারলে চলচ্চিত্রও উপকৃত হবে, পরীমণির জীবনও ভালো হবে। ওর মধ্যে শিল্পীসত্ত্বা আছে। শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রেখে গাইড করলে পরীমণিও ভালো করবে।’

 

উল্লেখ্য, আজ (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরীকে হস্তান্তর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ ।

 

মাদক মামলায় ২৭ দিন পর জামিন পেলেন এই শীর্ষ নায়িকা। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন। পরে সকাল ৯টা ৩৭ মিনিটে গাড়িতে পরীমণিকে নিয়ে কারাফটক ত্যাগ করেন তারা।

 

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন।

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *