Home রাজধানী বিস্কুট খেতে খেতে ২৭ দিন পর বাসায় ঢুকলেন পরীমণি!

বিস্কুট খেতে খেতে ২৭ দিন পর বাসায় ঢুকলেন পরীমণি!

0
160

নজর২৪, ঢাকা- র‌্যাবের হাতে আটকের ২৭ দিন পর অবশেষে বুধবার (১ সেপ্টেম্বর) সকালে মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে বেলা ১টার দিকে নিজ গাড়িতে চেপে বনানীর নিজ বাসায় ফেরেন পরীমণি।

 

তবে এদিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই নায়িকা। বাসায় ঢোকার সময় বেশ হাসিমুখে ছিলেন তিনি। এ সময় তার হাতে ছিল বিস্কুট ও ফুল। তিনি বিস্কুট খেতে খেতে বাসায় প্রবেশ করেন।

 

বুধবার দুপুর ১টার দিকে বনানীর বাসায় প্রবেশ করেন পরীমনি। এ সময় তার আশপাশে ব্যাপক ভিড় দেখা যায়। তবে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে বাড়িতে ঢুকে যান।

 

নায়িকার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, পরীমনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত। এ কারণে তিনি সাংবাদিকদের সঙ্গে আপাতত কথা বলবেন না।

 

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

 

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। তখন তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব।

 

এরপর ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here