Home আলোচিত আজ পরীমণি মুক্তি না পাওয়ার কারণ জানালেন জেল সুপার

আজ পরীমণি মুক্তি না পাওয়ার কারণ জানালেন জেল সুপার

0
157

নজর২৪ ডেস্ক- আদালত থেকে জামিন পেলেও আজ মঙ্গলবার (৩১ আগস্ট) কারাগার থেকে মুক্তি মিলছে না চিত্রনায়িকা পরীমণির। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়নি। তাই জামিন হলেও কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছালে বুধবার (০১ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হবে।

 

ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার পরীমনিকে জামিন দেন। এদিনই এই অভিনেত্রী মুক্তি পাবেন বলে জানিয়েছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তবে আদালত থেকে জামিনের আদেশ সঠিক সময়ে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে না পৌঁছানোয় তা সম্ভব হয়নি।

 

কারাগারের জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘বিকেল ৫টার পর লকআপ (গননা) হয়ে গেছে। জামিনের কাগজপত্র কারাগারে আসেনি। কোনো মেইলও পাঠানো হয়নি। রাতে জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছালেও আজ (মঙ্গলবার) মুক্তি মিলবে না। জামিনের কাগজপত্র আসলে কোনো ক্রুটি না থাকলে বুধবার সকাল ৯টার পর যে কোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।’

 

পরীমনি জামিনের খবর পেয়েছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কাগজপত্র কারাগারে আসলে স্লিপের মাধ্যমে পরীমনিকে জানানো হবে। তবে কারাকর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরীমনিকে জামিনের বিষয়টি জানানো হয়নি।’

 

পরীমনির জামিন আদেশের খবরের পর কাশিমপুর কারাফটকে পরীমনিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান। রাত ৮টার পরও কারামুক্তি না হওয়ায় পরীমনির ভক্তরা কারাফটক ছেড়ে চলে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here