Home রাজধানী পরীমনি জামিন পাওয়ায় আইনজীবীদের উচ্ছ্বাস

পরীমনি জামিন পাওয়ায় আইনজীবীদের উচ্ছ্বাস

0
125

নজর২৪, ঢাকা- ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। তিন দফায় ৭ দিনের রিমান্ডের পর জামিন আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।

 

জামিন মঞ্জুরের পর আনন্দ প্রকাশ করতে দেখা যায় পরী মনির আইনজীবীদের। তারা এ আদেশে আদালতকে ধন্যবাদ দিয়ে সম্মান জানান। এরপর সাংবাদিকদের বলেন, এ মামলায় এতোবার রিমান্ড নেয়া বা কারাগারে আটক রাখার নজির কম। অবশেষে আসামি পরী মনির মুক্তিতে আমরা অত্যন্ত খুশি। আমরা আইনের প্রতি সম্মান জানাচ্ছি।

 

এর আগে এদিন দুপুর ২ টায় পরী মনির জামিন আবেদনের শুনানি শুরু হয়। আদালতে জামিন আবেদনের শুনানি শুরু করে তার আইনজীবী মজিবুর রহমান বলেন, আসামিকে তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া জেল কাস্টডিতে প্রায় ২৪ ঘন্টার বেশি আটক রাখা হয়। কিন্তু তার কাছ থেকে জঙ্গীসাবাদের কোন প্রমাণ পাওয়া যায়নি।

 

আমরা বলতে চাই এই আসামি শারীরিকভাবে দুর্বল। তিনি ভারটিগো রোগে আক্রান্ত। জেলে থাকার কারণে তিনি চুক্তিবোদ্ধ অনেকগুলো সিনেমা করতে পারছেন না। এছাড়া আসামি একজন নারী ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪৭ (১) (গ) মোতাবেক জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি পলাতক হবেন না। যেকোন শর্তে জামিন দিলে আসামি মেনে নিবেন।

 

এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আদালতে বলেন, অভিযানে পরী মনির বাসা থেকে ১৮.৫ লিটার মদ পাওয়া যায়। এছাড়া অনেক খালি বোতল পাওয়া যায়। অভিযানের সময় লাইভ করে সময় নষ্ট করে আসামি মদ ঢেলে ফেলে দেন।

 

মাননীয় আদালত আরও ৪ গ্রাম ভয়ঙ্কর মাদক আইস পাওয়া যায়। এই মাদকে অনেক আসামি জামিন পাননি। আইন সবার জন্য সমান। তাই আসামিকে কারাগারে আটক রাখা হোক। পরে বিচারক শুনানি শেষে পরীমনির জামিন আবেদনটি মঞ্জুর করেন।

 

এর আগে গত ২২ আগস্ট তার জামিন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। কিন্তু এতো দেরিতে শুনানির দিন রাখায় আদেশ চ্যালেঞ্জ করে দ্রুত জামিন শুনানির জন্য উচ্চ আদালতের দারস্থ হন পরীমনির আইনজীবীরা।

 

এরপর ২৬ আগস্ট আসামির জামিন আবেদনের শুনানি এগিয়ে দুই দিনের মধ্যে করতে কেন নির্দেশ দেওয়া হবে না? তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের নির্দেশে রবিবার (২৯ আগস্ট) বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন শুনানি এগিয়ে (৩১ আগস্ট) নতুন দিন ধার্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here