Home বিনোদন হজ করে সিনেমা ছেড়ে দিবেন নায়িকা আঁচল

হজ করে সিনেমা ছেড়ে দিবেন নায়িকা আঁচল

0
216

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা আঁচল। আত্মপ্রকাশ করেছিলেন ২০১১ সালের ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে দর্শকদের নজরে আসেন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা।

 

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতেও দেখা গেছে আঁচলকে। তবে তার ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, রূপালি দুনিয়ার কর্মময় জীবনের ইতি টানতে চলেছেন তিনি। বিয়ে করে সংসার জীবনেই ব্যস্ত হচ্ছেন অভিনেত্রী।

 

খবরটি জানিয়েছেন তার হবু স্বামী সংগীতশিল্পী সৈয়দ অমি। তিনি জানান, গত প্রায় এক বছর ধরে প্রেম করছেন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করবেন।

 

অমি জানান, বিয়ের পরই হজ করতে যাবেন তারা। এরপর আঁচল পুরোদস্তুর সংসারী হয়ে যাবেন। মাঝেমধ্যে কেবল স্বামীর গানের ভিডিওতে মডেল হবেন। কিন্তু সিনেমায় আর কাজ করবেন না।

 

এদিকে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আঁচল ও অমি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন। তারা বেশ কিছু দিন ধরে সংসারও করছেন। তাদের দুই পরিবারের মধ্যেও চমৎকার সম্পর্ক। অমির মা অসুস্থ থাকাকালীন শ্বাশুড়ির সেবাও করেছিলেন আঁচল।

 

উল্লেখ্য, গত বছর সৈয়দ অমির ‘ও জান রে’ শীর্ষক একটি গানে মডেল হয়েছিলেন আঁচল। সেই কাজ করতে গিয়েই ভালোলাগা ও ভালোবাসায় জড়ান তারা।

 

সম্প্রতি আঁচল গণমাধ্যমকে বলেছিলেন, ২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে ওর সঙ্গে আমার পরিচয়। এর পর থেকেই আমাদের ভালো সম্পর্ক। বিষয়টি আমাদের দুই পরিবারই জানে। আসলে একটা সময় পর দুই পরিবারের সদস্যদের বিষয়টি জানাই। তারাও এতে সম্মতি দিয়েছেন। সব ঠিক থাকলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে আমাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here