Home বিনোদন কলেজ জীবনের প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

কলেজ জীবনের প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

0
271

বিনোদন ডেস্ক- বলিউড তারকা শ্রদ্ধা কাপুর বিয়ে করছেন বলে খবর রটেছে। পাত্র ভারতের খ্যাতনামা চিত্রগ্রাহক রোহান শ্রেষ্ঠা।

 

২০১৯ সাল থেকে রোহানের সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা। বেশ কিছু মাস ধরে দুজনের সম্পর্ক আগের থেকে অনেক বেশি গভীর হয়েছে বলে শোনা যাচ্ছে। তার পর থেকেই তাদের বিয়ে নিয়ে কানাঘুষা শুরু হয়েছে।

 

শ্রদ্ধার কাজিন অভিনেতা প্রিয়াংক শর্মা এবং খালা অভিনেত্রী পদ্মিনী কোহলাপুরের কথায় সেই সন্দেহ আরও জোরালো হয়েছে।

 

প্রিয়াংক বলেছেন, এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কিনা, বলব, অবশ্যই। বিয়ে তো ভালো ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান।

 

পদ্মিনী বিয়ের কথা শুনে খানিক অবাক হলেও বলেছেন, বিয়ে হলে অবশ্যই সবাই জানতে পারবে।

 

জানা যায়, রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা শ্রদ্ধার সঙ্গে ছেলের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন। তিনি জানান, রোহান-শ্রদ্ধা কলেজ জীবন থেকে বন্ধু। দুজনেই কর্মজীবনে ভালো করছেন, তাই বিয়ের বিষয়টি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু কবে শ্রদ্ধা ও রোহানের চার হাত এক হচ্ছে, সে বিষয়ে কেউ এখনো মুখ খোলেননি।

 

উল্লেখ্য, রোহান শ্রেষ্ঠ একজন স্বনামধন্য ফ্যাশন ফটোগ্রাফার। নানা সময় তিনি বলিউডের নামী তারকাদের ছবি তুলেছেন। ২০১৯ সালে প্রথমে রোহান ও শ্রদ্ধার সম্পর্কের বিষয়টি সামনে আস। তারা বিয়ে করছেন বলেও তখন গুঞ্জন ছড়ায়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here