Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু

নোয়াখালীতে ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু

0
90

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নেশাগ্রস্থ এক ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রিয়াজ উদ্দিন (২০) উপজেলার হানিফ রোডের চর শুল্লকিয়া গ্রামের হাসান রাজার ছেলে।

 

শনিবার (২৮ আগস্ট) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ। ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে কোন সময়ে সে ঘরের পাশে থাকা কড়ই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এটি হত্যা না আত্মহত্যা, এই নিয়ে চলছে এলাকায় নানা গুঞ্জন? নিহতের পিতা সকালে তার ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে জানা যায় নিহত যুবক নেশাগ্রস্ত ছিল। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here