Home ফিচার শাহজাদপুরের কাদাই বাদলা’য় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

শাহজাদপুরের কাদাই বাদলা’য় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

0
402

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: গ্রাম-বাংলা শব্দটি কানে এলেই চোখের সামনে অপরুপ রুপ লাবন্যময় মেঠোপথ, সবুজ শস্য, নদী নালা ও গ্রামীন বিভিন্ন উৎসবের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর নৌকা বাইচ হলো এই অপরুপ বাংলার একটি অবিচ্ছেদ্য অংশ।

 

শুক্রবার (২৭ আগষ্ট) বিকালে সমুজ শ্যামল বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে গেল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা গ্রামে।

 

গ্রামবাসীদের উদ্দোগে আয়োজিত এই নৌকা বাইচ দেখতে চর-কাদাই গ্রামের বিলের দুই ধারে শত শত নৌকায় হাজারো মানুষ ও গ্রামবাসী ভিড় করে।

 

উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইচে ৪টি নৌকা অংশ নেয়, সেগুলো হলো- আগনুকালী করতোয়া এক্সপ্রেস, সাত বাড়িয়া উল্কা এক্সপ্রেস, কাদাই বাদলা জনতা এক্সপ্রেস ও ভেন্নাগাছি সবুজ বাংলা।

 

প্রথম রাউন্ডে আগনুকালী করতোয়া এক্সপ্রেস বনাম সাত বাড়িয়া উল্কা এক্সপ্রেস এর মাঝে বাইচ অনুষ্ঠিত হয়। এই হাড্ডাহাড্ডি বাইচে সাতবাড়িয়া উল্কা এক্সপ্রেস বিজয়ী হয়।

 

২য় বাইচে কাদাই বাদলা জনতা এক্সপ্রেস বনাম ভেন্নাগাছি সবুজ বাংলার মাঝে বাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচে ভেন্নাগাছি সবুজ বাংলার সাথে প্রতিদ্দন্দ্বিতা গড়তে পারেনি কাদাই বাদলা জনতা এক্সপ্রেস। ভেন্নাগাছি সবুজ বাংলার নৌকা বিজয়ী হয়।

 

নৌকা বাইচ শেষে বিজয়ী দুইটি দলের মাঝে আয়োজকদের পক্ষ থেকে দুইটি এলইডি টিভি বিতরণ করা হয়।

 

এই নৌকা বাইচ আয়োজনের মূখ্য আয়োজক বাবুল মিয়া আনসারী বলেন, বন্যা শুরু হলে আমাদের গ্রামাঞ্চলের মানুষেরা অলস সময় পার করেন। তাদের মাঝে একটি বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। পরপর্তীতে আমরা আরো বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করার চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here