Home দেশের খবর নির্দিষ্ট সময়ে পণ্য না দেওয়ায় ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার মামলা

নির্দিষ্ট সময়ে পণ্য না দেওয়ায় ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার মামলা

0
126
evaly 523

স্টাফ রিপোর্টার, নজর২৪- সিরাজগঞ্জে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছেন এক গ্রাহক। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের নাম উল্লেখ করা হয়।

 

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা মো. রাজ বাদী হয়ে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে এই মামলা দায়ের করেন।

 

আদালতের বিচারক জেসমিন আরা মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, মো. রাজ ইভ্যালির সাইক্লোন অফার থেকে চলতি বছরের ৪ মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রন মেশিনসহ পাঁচটি পণ্য অর্ডার করেন। যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা। ইভ্যালির নীতিমালা অনুযায়ী অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া কথা। সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়া হয়নি।

 

সিরাজগঞ্জ পিবিআই পুলিশের এসপি মো. রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরে জানান, মামলার তদন্তের বিষয়ে আদালতের নির্দেশের বিষয়টি জেনেছি। তবে এখনো কাগজ হাতে পাইনি। কাগজ হাতে পেলে আদালতের নির্দেশ মতো যথাযথ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

 

মো. রাজ বলেন, নির্দিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ বলেন, আদালত বাদীর জবানবন্দি ও প্রয়োজনীয় ডকুমেন্ট বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন পিবিআই সিরাজগঞ্জকে দায়িত্ব দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here