পরীমনির বাসায় ২ লাখ ৭ হাজার টাকার মাদক পাওয়া গেছে!

রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক: মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি পুলিশ তিন দফা রিমান্ডে নিয়েছেন। কেন বারবার এই রিমান্ড- এ নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মীরা। এমনকি এ প্রসঙ্গে হাইকোর্টেও প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। অবশেষে এর কারণ ব্যাখ্যা করেছেন সিআইডি প্রধান মাহবুবুর রহমান।

 

মামলায় মজিবর রহমান অভিযোগ করেন, ৪ আগস্ট তিনিসহ র‌্যাব-১-এর সদস্যরা গুলশান-১ গোলচত্বরে অবস্থান করছিলেন। বিকেল ৪টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বনানীর একটি বাসায় পরীমনির সহযোগী আশরাফুল ইসলামের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে নিজের বাসায় মজুদ রেখেছেন।

 

পরে বাসার পঞ্চম তলায় অভিযান চালিয়ে পরীমনির বাসা থেকে নারী র‌্যাব সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। বাসার একটি কক্ষের একটি কাঠের ফ্রেমের ভেতর থেকে বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আরও জব্দ করা হয় এক ব্লট এলএসডি মাদক। পরীমনির বাসা থেকে জব্দ বিদেশি মদসহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।

 

মামলায় বলা হয়, পরীমনি এসব মাদকদ্রব্য কবির নামের এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন। মামলায় কবিরের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা উল্লেখ নেই। একই মামলায় আবার র‌্যাব দাবি করেছে চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন।

 

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ.বি.এম. ইকবালের সঙ্গে পরীমনির ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে কি-না, এইচ.বি.এম. ইকবালকে জিজ্ঞাসাবাদ করবেন কি-না জানতে চাইলে সিআইডির প্রধান বলেন, মামলার তদন্তের স্বার্থে আমরা যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করি। এ পর্যন্ত পরীমনির মাদক মামলায় যাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল তাদের ডেকেছি, জিজ্ঞাসাবাদ করেছি।

 

এদিকে পরীমনি ও আশরাফুল ইসলামের আইনজীবীরা আদালতে দাবি করেছেন, র‌্যাব বাসায় মাদক পাওয়ার অভিযোগে যে মামলা করেছে, তা সঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *