Home আন্তর্জাতিক নারীদের কাজে যেতে হবে না, ঘরে থাকলেও বেতন পাবেন: তালেবান

নারীদের কাজে যেতে হবে না, ঘরে থাকলেও বেতন পাবেন: তালেবান

0
172

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানে নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে বারণ করেছে তালেবান। তারা বলছে, আফগান নারীদের বর্তমানে কাজে যেতে হবে না, তাঁরা বাড়িতে বসেই বেতন পাবেন। এ ছাড়া তাদেরকে চাকরি থেকেও বাদ দেওয়া হবে না।

 

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বিবিসির।

 

তালেবানের মুখপাত্র দাবি করেছেন, তারা স্থায়ীভাবে নারীদের কর্মস্থল থেকে বিরত রাখছে না। বর্তমান পরিস্থিতির কারণে কর্মস্থলে যেতে বারণ করছে। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

 

তিনি আরও বলেন, ‘নারীদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে।’

 

বিবিসির কাছে ইতিমধ্য কয়েকজন নারী তাদের চাকরি নিয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন। বর্ণনা করেছেন তাদের কর্মস্থলে উপস্থিতির বিষয়টিও। কেউ কেউ বলছেন তাদের (নারীদের) চাকরির পরিবর্তে পুরুষ আত্মীয়রা চাকরি করতে চান।

 

এছাড়াও যেসব আফগান নাগরিক দেশ ছাড়ার আশায় কাবুল বিমানবন্দরের বাহিরে ভিড় করছে তাদেরকে আর বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here