মির্জাপুরে ৫ মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদর এলাকায় ৫ মিষ্টি ব্যবসায়ীকে ১৮হাজার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসদরে অবস্থিত ঝলক সুইটমিট, পরিতোষ হোটেল, বাসনা সুইটমিট, ইসলামিয়া সুইটমিট ও ভাই ভাই সুইটমিট হোটেল মালিকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।

 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন জানান, পচা-বাসি মিষ্টি ও খাবার বিক্রির অপরাধে ৫ দোকান মালিকদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *