ঝালকাঠিতে প্রবাসীর জমি জবর দখল করার চেষ্টা !

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর জমি জবর দখল করার চেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। রবিবার প্রবাসী নিজেই বাদী হয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আদালতে মামলাটি দায়ের করেন।

 

আদালত মামলাটি গ্রহন করে নলছিটি থানার ওসিকে ওই জমিতে স্থিতি অবস্থা বজায় রাখাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

 

মামলা সুত্রে জানা যায়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে প্রবাসী আলমগীর হোসেনের সব কবলা দলিলের ভোগ দখলিয় সম্পত্তি জবর দখল করার চেষ্টা করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রফিকুল ইসলাম হালিম ও তার দলবল এ অভিযোগে আদালতে মামলা করেন প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার আইনজীবী হাসান সিকদার।

 

মামলার বাদী প্রবাসী আলমগীর হোসেন জানান, তার ভোগ দখলিয় সব কবলা দলিলমুলে রেকর্ডিয় সম্পত্তির মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রফিকুল ইসলাম ও তার দলবল অবৈধভাবে প্রবেশ করে ওয়াল করে জবর দখল করার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে নানাভাবে হুমকি দেয় এরপরে তিনি আদালতে মামলা করেন। মামলার পরে আদালতের নির্দেশে পুলিশ গিয়ে স্থিতিশীল অবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারী করেন। এখন তাকে হয়রানি করার জন্য নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে।

 

প্রবাসী আলমগীর হোসেন আরো জানান তার প্রতিপক্ষ সাবেক পুলিশ সদস্য হওয়ায় তাকে বিভিন্ন থানায় মামলায় ফাসানোর হুমকি সহ তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।

 

এ ব্যাপারে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রফিকুল ইসলাম হালিমকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে নলছিটি থানার উপ পরিদর্শক আখতারুজ্জামান বলেন,প্রবাসী আলমগীর হোসেনের দায়ের করা মামলায় আদালতের নির্দেশ মোতাবেক উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *