গণটিকা কার্যক্রম আর নয়: স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, গণটিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই কার্যক্রম আর হবে না। সবাইকে রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা নিতে হবে। যখন যত টিকা আসবে সেটা শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমেই নিতে হবে।

 

সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। প্রথম ডোজ দেওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা সে বিষয়েও ‘ভাবা হচ্ছে’ বলেও জানান মন্ত্রী।

 

আগামী সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ‘এ মাসে কিছু (টিকা) আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।’ এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *