অবশেষে পরীমণির জামিন আবেদন করলেন আইনজীবী

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী। জামিন বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

 

রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। তিনি আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে আলোচিত নায়িকা পরীমনিকে তৃতীয় দফায় নেওয়া একদিনের রিমান্ড শেষে গতকাল (২১ আগস্ট) কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।

 

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসে পরীমনিকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরীমনি তার পক্ষে জামিন আবেদন না করায় গতকাল নিজের আইনজীবীদের ওপর অনেকটা ক্ষোভ প্রকাশ করেন।

 

পরীমণি বলেন, ‘আপনারা জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা আমার জামিন চান, আপনারা আমার সঙ্গে কি কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাবো, আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে? সিনিয়র আইনজীবী কই, তিনি আসলেন না কেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *