তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে পরীমনি

নজর২৪, ঢাকা- বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফা রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হয়েছে।

 

একটি সাদা রংয়ের হায়েস মাইক্রোবাসে করে তাকে বেলা ১১টা ৪৭ মিনিটে আদালতে আনা হয়। এরপর পরীমনিকে ঢাকা মুখ্যমহানগর হাকিম (সিএমএম) আদালতের গারদখানায় রাখা হয়।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। গত ১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

 

এর আগে মাদক মামলায় গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *