ফেনীতে স্বামীকে খুন করে দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী

আবদুল্যাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: ফেনী শহরের নাজির রোডের সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার পর দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী। শুক্রবার সকালে চৌধুরী সুলতানা ভবনের ৬ষ্ঠ তলার বাসা থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে সোহেলের পারিবারিকভাবে একই উপজেলার শিউলীর সাথে বিয়ে হয়। গত একমাস আগে দুবাই থেকে তিনমাসের ছুটিতে দেশে আসে।

 

বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাত (৪) কে নিয়ে শিউলী পালিয়ে যায়।গভীর রাতে বের হওয়ার সময় বাসার দারোয়ানকে জানায় তার বাবা মারা গেছেন।

 

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *