Home বিনোদন পরীমণির জীবনী নিয়ে হবে সিনেমা

পরীমণির জীবনী নিয়ে হবে সিনেমা

0
150

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনায় তিনি। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার আছেন এ নায়িকা। রাজধানীর বনানী থানায় মাদক মামলায় দায়ের করা হয়েছে তার নামে।

 

ছয় দিনের রিমান্ড শেষে আবারও একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে পরীমণিকে। মামলার বিষয়ে আরও জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

সিনেমার কাহিনীর চেয়েও টুইস্টে ভরপুর পরীমনির জীবন। শামসুন্নাহার স্মৃতি থেকে তার ‘পরীমণি’ হয়ে ওঠা গল্প অনেকেই জানেন। আলোচিত এ নায়িকার জীবনী পর্দায় তুলে ধরতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু। সিনেমা নির্মাণ করতে চান পরীমণির জীবন কাহিনী নিয়ে।

 

দেশীয় একটি সংবাদমাধ্যমকে খসরু বলেন, ‘পরীমণি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। এমনকি নায়িকা হিসেবে সেই সিনেমায় আমি চাই পরীমণি অভিনয় করুক। জামিনে মুক্ত হয়ে আসার পর পরীমণিকে প্রস্তাব দেব।’

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। পরে দুই দফা রিমান্ডে নিয়ে পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তৃতীয় দফায় ১ দিনের রিমান্ডে আছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here