মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মৎস্য চাষকে কেন্দ্র করে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (১৯আগস্ট) বেলা ১১টায় পৌরসভার বাইমহাটি গ্রামবাসীর উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কে অবস্থান নিয়ে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে হামলার শিকার নজরুল ইসলামের বাবা খবির উদ্দিনের নেতৃত্বে ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেয় এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এলাকার নিরীহ সাধারণ মানুষ।
এসময় বক্তারা ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুন, জুয়েল, আরিফ, রাকিব, লতিফ, মনিমিত্র, শামীম, শাকিল, সাইফুল, উজ্জল, বিপুল, পনির, মিজানগংদের গ্রেফতার ও দেওয়ান আল মামুনকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবিও জানান।
