Home আলোচিত আজও জামিন হয়নি, তৃতীয় দফায় রিমান্ডে পরীমণি

আজও জামিন হয়নি, তৃতীয় দফায় রিমান্ডে পরীমণি

0
162

নজর২৪, ঢাকা- ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, এদিন বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ডের জোর দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

 

এ নিয়ে তৃতীয়বারের মতো পরীমনিকে রিমান্ডে পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

এর আগে আদালতে বেলা সাড়ে ১১টার দিকে রিমান্ড শুনানি শুরু হয়। এদিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

 

আদালতে তোলা হলে চিত্রনায়িকাকে দেখতে ভিড় জমান বিপুলসংখ্যক মানুষ। এজলাসে মহানগর হাকিম আতিকুল ইসলাম আইনজীবীসহ সবার উদ্দেশে বলেন, ‘আপনাদের যদি উনাকে দেখার উদ্দেশ্য হয়, তাহলে আপনাদের দেখা হয়েছে। এখন চলে যান।’

 

পরীমনিকে দেখতে নানা শামসুল হক গাজী আজও আদালতে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here