Home আলোচিত আদালতে ভিড়, পরীমণিকে দেখে চলে যেতে বললেন বিচারক

আদালতে ভিড়, পরীমণিকে দেখে চলে যেতে বললেন বিচারক

0
87

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমণিকে দেখেতে আজও আদালতে ভিড় করছে আইনজীবী, আদালতের কমকর্তাসহ উৎসুক মানুষজন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টা ২৮ মিনিটে তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে তোলা হয়।

 

এসময় বেশ ভিড় দেখে শুনানির আগে বিচারক সবার উদ্দেশে বলেন, আপনার যারা পরীমণিকে দেখতে এসেছেন তারা দয়া করে তাকে দেখে চলে যান।

 

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এদিন পরীমনিকে দেখতে নানা শামসুল হক গাজী আজও আদালতে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here