শাহজাদপুরে সিএনজি ও ট্যাংকলরি মুখোমুখি সংঘর্ষ, ২ জন নিহত, আহত ৪

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতরা হলো, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামের সমাজ মোল্লার ছেলে মওলানা আব্দুল খালেক (৬০) দুর্গাপুর গ্রামের দুলাল হোসেন বাবুর ছেলে শুভ (১৪)। মওলানা আব্দুল খালেক উল্লাপাড়া সলপ ইউনিয়নের ডিগ্রী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক। এবং শুভ তালগাছি আবু ইছহাক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

 

জানা যায়, আজ বুধবার (১৮ আগষ্ট) দুপুর ১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ বকুলতলায় সিএনজি ও ট্যাংকলড়ির মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।

 

খবর পেয়ে শাহজাদপুর ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান আলী জানান, বুধবার ১টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় একটি ট্যাংকলরি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই সিএনজি যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৫ জন। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *