Home দেশের খবর ঢাকা সন্তানের পিতৃত্বের দাবিতে সেনাসদস্যের বাড়িতে গৃহবধূর অনশন!

সন্তানের পিতৃত্বের দাবিতে সেনাসদস্যের বাড়িতে গৃহবধূর অনশন!

0
156

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সেনাবাহিনীর এক সদস্যের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন শুরু করেছেন এক নারী।

 

গত ২ দিন যাবৎ তিনি টাঙ্গাইলের উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচূড়া গ্রামের মো. মিজানুর রহমানের (সেনা সদস্যের বাড়ি) বাড়িতে অবস্থান নিয়েছে বলে নিশ্চিত করেছেন, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল। অভিযুক্ত সেনা সদস্য সাটিয়াচুড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আসাদ রহমান (৩০) বলে জানা গেছে।

 

অনশনকারী ওই নারী বলেন, ফেইসবুকে তাদের প্রথম পরিচয়। বিবাহিত হলেও আসাদের সাথে পয় প্রেমে জড়িয়ে পরেন ওই নারী। ৬ বছরের প্রেমের সম্পর্কে ৩ বছর যাবৎ একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে তাদের। বিয়ের কাবিন নামা অভিযুক্ত ওই সেনা সদস্যের কাছে থাকলেও সেটি না দেয়ায় তাদের সাথে বেশ কয়েকবার ঝগড়ার সৃষ্টি হয়।

 

সম্প্রতি তাদের সম্পর্কের কথা মেয়ের শ্বশুড় বাড়িতে জানাজানি হলে তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়, শেষমেশ বাবার বাড়িতেও ঠাঁই মেলেনি। পরে উপায় না পেয়ে সে তার কথিত প্রেমিক আসাদের বাড়িতে অনশন করে।

 

উল্লেখ্য ওই নারীর স্বামী প্রবাসী বলে জানা গেছে। তার বাড়ি নীলফামারি জেলার ইটাখোলা চৌধুরীপাড়া এলাকায়।

 

ওই নারী আরও দাবি করেন, তার পৌনে দুই বছরের ছেলে সন্তান আসাদেরই ওরশজাতক। অভিযুক্ত আসাদ বিদেশে মিশনে থাকায় তার সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।

 

মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ওই নারীর সাথে অভিযুক্ত সেনা সদস্য আসাদের সাথে একাধিক অন্তরঙ্গ ছবি পাওয়া গেছে।

 

তবে, ওই নারী তাদের বৈবাহিক কোনো প্রমাণ দিতে পারেনি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here