মহেশপুর সীমান্তে আটক ৬

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে ৫৮ বিজিবি। অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত অতিক্রম করার সময় তাদের আটক করা হয়।

 

আটকদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং দুই শিশু রয়েছে। বুধবার ভোরে বিজিবি’র যাদবপুর বিওপির টহলদল গোপালপুর মাঠ থেকে তাদের আটক করে।

 

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাবার সময় এদের আটক করা হয় তাদের বাড়ি নড়াইল জেলায়। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *