আজ পরীমণি জামিন পাবেন, আশা আইনজীবীর

বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলার জামিন আবেদনের শুনানি আজ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার (১৮ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হবে।

 

পরীমণির আইনজীবী মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘পরীমনির মাদক মামলার জামিন শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় পরীমনি জামিন পাওয়ার হকদার। আশা করছি পরীমনি জামিন পাবেন।’

 

এর আগে, গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে বুধবার (১৮ আগস্ট) শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

 

এর আগে গত ১৩ আগস্ট দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

 

এসময় আসামিপক্ষে তাদের আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *