নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার: পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাল মিয়া নামক এক পিতার বিরুদ্ধে।

 

গত ১৬ আগস্ট রাতে মেয়েকে জোরপুর্বক ধর্ষণের অভিযোগ এনে দুলাল মিয়ার স্ত্রী থানায় মামলা করলে পুলিশ নিজ মেয়েকে ধর্ষণের দায়ে দুলাল মিয়া(৫০) কে আটক করেন।

 

মানিকছড়ি থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, ধর্ষক দুলাল মিয়া তার বসত ঘরে তার স্ত্রীর অনুপস্থিতিতে নিজ কন্যা সন্তান রুনাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার মাকে বললে তিনি স্থানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে ধর্ষণকারী দুলালকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

 

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক পিতাকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং ধর্ষণের শিকার ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *