Home আলোচিত ‘তালেবান আমাদের না’ বলা সেই আজহারী এখন উল্লসিত

‘তালেবান আমাদের না’ বলা সেই আজহারী এখন উল্লসিত

0
162

নজর২৪ ডেস্ক- তালেবানের আফগানিস্তান জয়ে ভীষণ উল্লসিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী। দ্বিতীয়বারের মতো কাবুলের নিয়ন্ত্রণ কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের নিয়ে গঠন করা বাহিনীর হাতে চলে আসার পর আজহারী একে বলেছেন, ‘আমাদের বিজয়।’

 

নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে আজহারী বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেয়ার পর পর ফেসবুকেই তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে তিনি ‘তালেবান আমাদের নয়, আমেরিকার তৈরি’ বলেছেন।

 

এই ভিডিওটি ঠিক কবের সে বিষয়ে দিন তারিখ নেই। তবে তিনি যে ধর্মীয় আলোচনা বা ওয়াজ করছিলেন সেটি স্পষ্ট। এটিও বোঝা যায়, তিনি যখন এই কথা বলেছিলেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডনাল্ড ট্রাম্প।

 

ভিডিওতে দেখা যায়, আজহারী বলেছেন, ‘এই আইএস, তালেবান আমাদের তৈরি না। এগুলো আমেরিকার প্রেসিডেন্টগুলার তৈরি। চিল্লায় কন ঠিক কি না। বিল ক্লিনটন আবিষ্কার করে গিয়েছে তালেবান, জর্জ ডাব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়েদা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস, ডোনাল্ড ট্রাম্প এখনও কিছু আবিষ্কার করেনি।’

 

তবে রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল তালেবানের পক্ষে যাওয়ার পর আজহারী ফেসবুক স্ট্যাটাসে যা বলেন, তা তার সেই আগের বক্তব্যের পুরোপুরি বিপরীত।

 

তবে তালেবানের কাবুল জয়ের পর তিনি লেখেন, ‘পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের ভাইদের বিজয় মানে আমাদেরই বিজয়। কারণ— আমরা এক দেহ, এক প্রাণ।’

 

তালেবানদের উদ্দেশে তিনি লেখেন, ‘ছাত্রভাইদের স্বাগতম। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক।’

 

তালেবানের জন্য এখন চ্যালেঞ্জ কী হবে, সেটি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন অব্যাহত রাখাই হবে এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দূরদর্শীতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আল্লাহ তা’আলা তাদের সহায় হোন।’

 

উল্লেখ্য, আজহারী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here