Home দেশের খবর নান্দাইলে ভারীবর্ষণে পাকারাস্তা ভাঙন, জনদুর্ভোগ

নান্দাইলে ভারীবর্ষণে পাকারাস্তা ভাঙন, জনদুর্ভোগ

0
110

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কয়েকদিন ভারী বর্ষণে পাকা রাস্তা ভেঙ্গে বড় গর্ত সৃষ্টি হওয়া যানবাহন সহ দুর্ভোগে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ।

 

উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী দক্ষিণ বাজার থেকে চরউত্তরবন্দ বাজার পর্যন্ত এক কিলোমিটারের এই রাস্তাটি। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পর স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বছর দুয়েক আগে গ্রামীণ এই রাস্তাটি পাকা করে দিয়েছেন। এতে উপকৃত হয়েছেন কৃষি প্রধান এ চরাঞ্চলের হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ।

 

কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের কারনে বিলিন হচ্ছে কোটি টাকার রাস্তা। বীর কামটখালী দক্ষিণ বাজার চৌরাস্তা সংলগ্ন প্রবেশমুখে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। বাজারের পানি সড়কটির শুরুর অংশ দিয়ে প্রবাহিত হওয়ায় প্রায় ৫০-৬০ ফুট রাস্তার অংশ বিলীন হয়ে গেছে। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ।

 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, কয়েকদিনের ভারী বর্ষণে বাজারের পানি সড়কটির একটি অংশ দিয়ে পাশের জমিতে নামে। প্রথমে অল্প পরিমাণে ভাঙন শুরু হলেও লাগাতার বৃষ্টির কারনে বড় ভাঙনের সৃষ্টি হয়।

 

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। খুব শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here