মো. সানোয়ার হোসেন, হংকং থেকে : বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
রোববার (১৫ আগস্ট) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় হংকং আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হংকং আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিন, মো. ফকরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ উদ্দিন, বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব হংকংয়ের (সাবেক) আক্তার হোসেন, মওলা মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনা করেন, হংকং আ.লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জোহা আর আহমেদ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়।





