Home দেশের খবর ঢাকা কিশোরগঞ্জে নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ঢল

কিশোরগঞ্জে নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ঢল

0
104

নিজস্ব প্রতিবেদক- গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মুজিববর্ষ উপলক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে সোমবার (৫ অক্টোবর) হোসেনপুর উপজেলা পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে তিনি বিজয়ীদের মাঝে ফ্রিজ ও এলইডি টিভি পুরস্কার তুলে দেন।

 

এতে বড় নৌকায় প্রথম হয় ময়মনসিংহ সদর উপজেলার আক্কাছ আলী, দ্বিতীয় হয় নিকলীর আলী হোসেন মেম্বার। এছাড়া ছোট নৌকায় প্রথম হয় মোবারক মেম্বারের খোসা নৌকা।

 

এবারের বাইচে অংশ নেয় ময়মনসিংহ, কুলিয়ারচর, নিকলী ও হোসেনপুরের বিভিন্ন খোসা, ঘাসি, চিপা ও ময়ুরপঙ্খী নৌকা। প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদের দু’পাড়ে সকাল থেকে উৎসুক নারী-পুরুষ, শিশু-বৃদ্ধাসহ লাখো জনতা ভীড় করে। এ সময় বাইচ নৌকার পাশাপাশি বিভিন্ন ট্রলারে চড়ে দর্শনার্থীরা আনন্দ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here