Home জাতীয় মাদরাসাগুলো খুলে দিলে আল্লাহ দেশকে বিপদমুক্ত করবেনঃ চরমোনাই পীর

মাদরাসাগুলো খুলে দিলে আল্লাহ দেশকে বিপদমুক্ত করবেনঃ চরমোনাই পীর

0
74

নজর২৪ ডেস্ক- স্বাস্থ্যবিধি মেনে কওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

 

রোববার (০৯ আগস্ট) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, মাদরাসার পরিবেশ ভিন্ন। ছাত্ররা আবাসিক থাকে। মাদরাসার ছাত্ররা সহজেই রাস্তায় বের হয় না। কওমী মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের তুলনা চলে না। তারা রাত-দিন নামাজ পড়ে এবং কুরআন তেলাওয়াত করে। তারা চোখের পানি ফেলে শেষ রাতে। আল্লাহর কাছে বিশ্ববাসীর জন্য দোয়া করে। এই চোখের পানির জন্যই আল্লাহ রব্বুল আলামিন এই দেশ ভাল রেখেছেন।

 

তিনি বলেন, মাদরাসাগুলো খুলে দিয়ে আল্লাহর ইবাদতের পরিবেশ তৈরি করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দেশকে বিপদ-আপদমুক্ত করবেন, ইনশাআল্লাহ।

 

এসময় চরমোনাই পীর আরও বলেন, বিশ্ব মহামারি করোনার এই কঠিন সময়ে খেটে খাওয়া অসহায় এবং কর্মহীন মানুষের প্রতি মানবিক আচরণ করতে হবে। আল্লাহর রহমত ছাড়া এই বিপদ থেকে মুক্তি অসম্ভব। যাতে কোনোভাবে গরিব মানুষ নি-র্যা- তিত না হয়, সেদিকে প্রশাসনকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ, মজলুম মানুষের কান্নায় আল্লাহর আরশ কেঁপে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here