নজর২৪, ঢাকা- করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে সরকার আবারও কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনাভাইরাস মহামারির দেড় বছরে বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশে। পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল।
ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হলেও এর মধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এরপর ১ আগস্ট সব রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার অনুমতি মেলে। করোনার বিস্তার নিয়ন্ত্রণে সরকারঘোষিত বিধিনিষেধ শেষ হচ্ছে আগামীকাল পর্যন্ত। ১১ আগস্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে নেওয়া হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে।’
বিস্তারিত আসছে ……
