রাজের বাসা থেকে ২টি গাড়ি জব্দ, মিললো ব্লাকমেইলের গুরুত্বপূর্ণ তথ্য

raj 5234

নজর২৪ ডেস্ক- চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকে হ্যারিয়ার ও র‌্যাব-৪ মডেলের দুটি গাড়ি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

জব্দকৃত গাড়ি দুটি হচ্ছে- ঢাকা মেট্রো-গ-১৩-৪৬১৭ ও ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৪০১। রোববার (৮ আগস্ট) রাতে রাজের বনানীর বাসায় তল্লাশি চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।

 

এর আগের দিন শনিবার রাতেও তার বাসায় তল্লাশি চালিয়ে রাজ গ্রুপ অব কোম্পানির প্রোফাইল বই, নজরুল ইসলাম রাজ কর্তৃক জালাল উদ্দিনের সাথে সম্পাদিত চুক্তিপত্র, দলিল, পাসপোর্টের ফটোকপি জব্দ করা হয়।

 

সোমবার (৯ আগস্ট) বিকেলে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রাজের বাসা থেকে আমরা গতরাতে দুটি গাড়ি জব্দ করেছি। গাড়ি দুটি কীভাবে কেনা, কার নামে কেনা, কোথায় থেকে, কবে কেনা সেটা আমরা খতিয়ে দেখছি। এই গাড়ি কেনার অর্থ কীভাবে পেয়েছেন সেটাও আমরা খতিয়ে দেখব।

 

‘পরীমণির বাসায় মদের সাপ্লায়ার ছিলেন রাজ, এছাড়া কথিত মডেলদের দিয়ে বিভিন্ন পার্টি এবং ইনডোর প্রোগ্রামের আড়ালে বিশিষ্টজন-ব্যবসায়ীদের সঙ্গে ব্লাকমেইল ও প্রতারণার অভিযোগ রয়েছে। এব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তা আপাতত প্রকাশ করা হচ্ছে না।

 

সিআইডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, মাদক ব্যবসা করে কোনো ব্যক্তি যদি অবৈধ সম্পদ অর্জন করেন, তাহলে তার ব্যাংক হিসাব, আয়কর বিবরণী, সম্পদের কর–সম্পর্কিত যাবতীয় রেকর্ডপত্র যাচাই-বাছাই ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নিতে পারবে তদন্ত সংশ্লিষ্টরা। আমরা সে পথেই হাঁটছি। রাজ মাদকের সাপ্লায়ার সেব্যাপারে তথ্য-প্রমাণ আমরা পেয়েছি। সঙ্গতকারণে তার তার ব্যাংক হিসাব, আয়কর বিবরণী, সম্পদের কর–সম্পর্কিত যাবতীয় রেকর্ডপত্র যাচাইয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *