গোপালপুরে ফাঁসিতে ঝুলে তিন সন্তানের জননীর আত্মহত্যা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে তিন সন্তানের জননী নূরজাহান বেগম আত্মহত্যা করেছে।

 

শনিবার সকালে নগদাশিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের তোরাব আলীর স্ত্রী।

 

জানা যায়, নিহত নূরজাহান দম্পত্তির তিন ছেলে। বড় দুই ছেলের বিয়ে দিয়েছেন। বিয়ের পরেই রহস্যজনকভাবে স্ত্রীরা স্বামীদের ছেড়ে বাপের বাড়ী চলে যায়। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।

 

সেই ঝগড়ার রেশ ধরেই শনিবার সকালে স্বামী ও ছেলেদের উপর অভিমান করে নিজ ঘরের ধর্ণার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন নুরজাহান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বিনা ময়না তদন্তে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *