টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ পালাল আসামি

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাদক মামলার আসামি হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে।

 

ওই আসামির নাম ওসমান গণি। উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

 

রোববার (৮ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ পালিয়ে যায়।

 

পুলিশ জানায়, ওসমান গণিকে শনিবার রাতে লোহানীপাড়ার কাঁচাবাড়ি গ্রাম থেকে মাদকসহ আটক করা হয়। পরে অসুস্থতা বোধ করলে এস আই আবুল কালাম আজাদ তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সে টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ পালিয়ে যায়।

 

উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আরশাদ হোসেন জানান, আসামিকে হাসপাতালে ভর্তি করা হয়নি। সে জরূরী বিভাগে চিকিৎসা নিচ্ছিল।

 

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আসামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সে টয়লেটে যাবার কথা বলে পালিয়ে যায়। তাকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *