Home দেশের খবর কলা খাওয়া নিয়ে দু’ভাইয়ের ঝগড়া, বিষপানে ছোট ভাইয়ের মৃ’ত্যু

কলা খাওয়া নিয়ে দু’ভাইয়ের ঝগড়া, বিষপানে ছোট ভাইয়ের মৃ’ত্যু

0
109

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের মিঠাপুকুরে কলা খাওয়া নিয়ে ঝগড়া হয় শিশু ও কিশোর বয়সের দুই ভাইয়ের। বড়ভাই চড়-থাপ্পর মারে ছোটকে। আর এই অভিমানে ছোটভাই অভিমানে বিষপান করে। সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই ওই শিশুটি মারা যায়।

 

নিহত শিশুটির নাম মো. রাফিউর রহমান (১১)। সে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মৌলভীগঞ্জ ধরেরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়িতে কলা খাচ্ছিলো আবদুর রাজ্জাকের দুই ছেলে মো. রাশেদ মিয়া (১৭) ও ছোটছেলে মো. রাফিউর রহমান (১১)। এ সময় কলা সংখ্যায় কমবেশি হওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বড়ভাই ছোটভাইকে চড় মারে। এতে অভিমান করে ছোটভাই রাফিউর ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দেয়। একাকী ঘরে সে বিষপান করে।

 

অনেকক্ষণ ঘরের বাইরে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পায়নি। পরে দরজা ভেঙে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শিশু রাফিউর মারা যায়।

 

উপজেলার খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here