কর্পোরেট সেক্টর আমার জন্য নতুন হলেও কঠিন নয়: নিরব

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার: নতুন পরিচয় নিয়ে হাজির ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নিরব হোসেন। কর্পোরেট প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

 

১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নিরব। শ্রেষ্ঠ ডটকমের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কর্তৃপক্ষ মনে করে, জনসংযোগ, কমিউনিকেশন এন্ড পিআর বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও শ্রেষ্ঠ ডটকমের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবেন চিত্রনায়ক নিরব।

 

নিরব বললেন, অভিনয়ের পাশাপাশি শ্রেষ্ঠ ডটকমের হেড অব কমিউনিকেশন এন্ড পিআর হিসেবে কাজ করবো। সিনেমা য়তো নিয়মিত কাজ করে যাচ্ছিই, এর পাশাপাশি শ্রেষ্ঠ ডটকমের হয়ে কাজ করবো। তবে আমার মূল ফোকাস থাকবে সিনেমাতেই। শ্রেষ্ঠ ডটকম মূলত করপোরেট মার্কেটপ্লেস। যেখানে যুক্ত আছে স্কয়ার, বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, আকিজ গ্রুপসহ দেশের পাঁচ শতাধিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান।

 

নতুন পরিবেশ এবং নতুন এক দায়িত্ব নিয়ে চিত্রনায়ক নিরব বলেন- বরাবরের মত আমি সব কাজকে শ্রদ্ধা করি এবং করব। আসলে কর্পোরেট সেক্টর আমার জন্য নতুন হলেও কঠিন কিছু নয়। কারণ এখানে আমি সবাইকে নিয়ে কাজ করব। সকলের প্রচেষ্টায় ভাল কিছু হবে আশা করি। দায়িত্ব যখন পেয়েছি তার ইনশাআল্লাহ তা যথাযথভাবে পালন করব সবার সহযোগীতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *