Home বিনোদন নুসরাতকে ছেড়ে মধুমিতার কাছে যশ!

নুসরাতকে ছেড়ে মধুমিতার কাছে যশ!

0
112

বিনোদন ডেস্ক- স্বামী নিখিল জৈনকে ছেড়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে লিভ টুগেদার করছেন ওপার বাংলার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। নায়িকার গর্ভে যে সন্তান রয়েছে, তাও নাকি যশের। এমন গুঞ্জন সর্বত্র। এমন গুঞ্জনের মাঝেই এবার যশের সঙ্গে নাম জড়ালো অভিনেত্রী মধুমিতা সরকারের।

 

সোশ্যাল মিডিয়ায় যশ-মধুমিতার নতুন পোস্ট ঘিরে নতুন চর্চা শুরু করেছেন নেটিজেনরা। তবে এ প্রেম রিয়েলে নয়, রিলে। শোনা যাচ্ছে, আবার পর্দায় ফিরছেন ‘বোঝেনা সে বোঝেনা’ টিভি ধারাবাহিকের ‘অরণ্য’ আর ‘পাখি’।

 

তবে এবার আর ছোটপর্দায় নয়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ ও মধুমিতা। শনিবার এ জুটির একসঙ্গে একটি ছবি দিয়ে টুইটার পোস্টটিও করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অন্যতম কর্ণধার মাহেন্দ্র সোনি। লেখেন, ‘কিছু একটা পাকছে।’

 

পরে এই টুইটটি শেয়ার করেন যশ। তবে তিনি আর মধুমিতা একসঙ্গে আবার কোন ছবিতে কাজ করছেন, পরিচালক কে, কবে থেকে কাজ শুরু- এসব কিছুই নিজের টুইটে খোলসা করেননি মাহেন্দ্র সোনি।

 

সম্প্রতি যশ ও মধুমিতাকে একসঙ্গে এসভিএফের কার্যালয়ে দেখা গিয়েছে। এরপর একটি ভারতীয় গণমাধ্যমের কাছে কাজের বিষয়টি স্বীকারও করেছেন যশ। তবে এখনই কিছু খোলাসা করতে চান না। বলেছেন, আনুষ্ঠানিকভাবে শিগগিরই সব জানানো হবে।

 

ভারতীয় বাংলা সিরিয়ালে অন্যতম জনপ্রিয় নাটক ‘বোঝেনা সে বোঝেনা’। বাংলাদেশে পর্যন্ত ধারাবাহিকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। সেই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র পাখি ও অরণ্যের ভূমিকায় অভিনয় করেছিলেন মধুমিতা ও যশ।

 

ওই নাটকের পর যশ চলে আসেন সিনেমায়। আর মধুমিতা অল্প-স্বল্প কাজ করলেও সেভাবে আর আলো ছড়াতে পারেননি। এছাড়া অভিনেতা গৌরবের সঙ্গে বিচ্ছেদের কারণে জীবনের বড় একটি ধাক্কা সামলাতে হয় পাখিকে। তবে ২০২০ সালে ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মধ্য দিয়ে মধুমিতাও নাম লেখান রূপালি পর্দায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here