জীবনের ঝুকি নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকায় ফিরছে মানুষ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ ১লা আগষ্ট থেকে খুলছে শিল্প কারখানা। এই সংবাদে উত্তরাঞ্চলের লাখ লাখ শ্রমিক চাকুরীজীবিরা ঢাকায় গতকাল শনিবার থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে।

 

সরকার ঘোষিত লকডাউন চলতে থাকায় যাত্রীবাহী যানবাহন রয়েছে। এই কারণে শনিবার ৩১ জুলাই সকাল থেকেই উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ বিকল্প উপায়ে তাদের কর্মস্থলে আসতে চেষ্টা করে।

 

তারা নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা এই সকল যানবাহনে গাদাগাদি করে বসে আছে, অনেকে আবার জায়গা না পাওয়ায় জীবনের ঝুকি নিয়ে দাড়িয়ে রয়েছেন।

 

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বরে দেখা যায় শনিবার সকাল থেকেই তারা ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, মালবাহী যানবাহন ও মোটরসাইকেল যোগে ঢাকাসহ বিভিন্ন স্থানে তাদের কর্মস্থলে ফেরার চেষ্টা করছে।

 

কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, তারা চাকরি হারানোর ভয়ে এই লকডাউনের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন।

 

বেশ কয়েকজন যা্ত্রী জানায়, ঢাকা, গাজিপুর, সাভার, টঙ্গি, নবীনগর যেতে ট্রাকেই তাদের কয়েকগুন বেশী ভাড়া গুনতে।
তারা আরো জানায়, সরকার যেহেতু শিল্প কারখানা খোলার ঘোষনা দিয়েছে তেমনি আমাদের যাতায়াতের জন্য যাত্রীবাহী যানবাহন চলার অনুমতি দিলে আমাদের এতো কষ্ট হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *