Home দেশের খবর করোনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু

করোনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু

0
85

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার ইন্তেকাল করেছেন।

 

বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

 

বিষয়টি শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম মুঠোফোনে নিশ্চিত করেছেন।

 

এদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করছেন। বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধান বিচারপতি।

 

অপরদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে ঝালকাঠি জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনজীবীগন গভীর শোক প্রকাশ করছেন।

 

বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here