Home ধর্ম ও জীবন কুরবানীর মাংস রান্না করার সময় ভেসে উঠলো আল্লাহর নাম!

কুরবানীর মাংস রান্না করার সময় ভেসে উঠলো আল্লাহর নাম!

0
115

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: মাঝে মধ্যেই পৃথিবীতে কিছু অতি প্রাকৃতিক ঘটনা আমরা দেখতে পাই সেগুলোকে অনেকেই বলেন আল্লাহ্ পাকের অলৌকিকতা। তেমনি একটি অলৌকিকতার ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে।

 

গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কুরবানীর মাংস রান্না করার সময় একে একে ২ টুকরো মাংস রান্নার পাতিলে ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে এক নজর সেই মাংসের টুকরো দেখার জন্য মুহুর্তেই সীমা খাতুনদের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।

 

পৌর শহরের মনিরামপুর মহল্লার মৃত আব্দুল মালেকের বাড়িতে তার পুত্রবধু সীমা খাতুন মঙ্গলবার দুপুরে পরিবারের সবার জন্য আত্মীয়ের দেওয়া কুরবানীর মাংস রান্না করার সময় এই অলৌকিক ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত আব্দুল মালেকের বাড়িতে স্থানীয় এলাকার জনসাধারণ ভিড় জমিয়েছে। এসময় মাংসের দুটি টুকরোয় আল্লাহু লেখা স্পষ্টভাবে দেখা যায়।

 

সীমা খাতুন জানান, আমি রান্না করার সময় পাতিলের উপরের দিকে মাংসের টুকরো দুটি ভেসে ওঠে। তখন আমার শাশুরিকে ডেকে দেখাই এবং তিনি বলেন মাংসের টুকরো দুইটি আলাদা রাখতে।

 

আল্লাহু লেখা মাংসের টুকরো দুইটি কি করবেন জিজ্ঞাসা করলে তিনি জানান, আলেমদের কাছে জিজ্ঞাসা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here