বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় এনজিওকর্মী নিহত

bogra

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় মতিউর রহমান (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

 

২৫ জুলাই রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোকুল এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান দিনাজপুর জেলার খামারবাড়ি ভান্ডারদহ এলাকার শামসুল আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলায় একটি এনজিওতে চাকরি করতেন।

 

জানা যায়, সারা দেশে লকডাউন চলায় কোনো যানবাহন না থাকায় নিজ মোটরসাইকেল নিয়েই দিনাজপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন মতিউর রহমান। পথিমধ্যে বগুড়ার গোকুল এলাকায় পৌঁছলে এক রিকশাকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে এবং মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *