Home জাতীয় ঈদের আগে জামিনে দুই নেতার মুক্তি, হেফাজতের শুকরিয়া

ঈদের আগে জামিনে দুই নেতার মুক্তি, হেফাজতের শুকরিয়া

0
135

নজর২৪, ঢাকা- হেফাজতের ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী গ্রেফতারের ৭৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন।

 

সোমবার (১৯ জুলাই) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর মেয়ের জামাই মাওলানা নাজমুল হাসান।

 

তিনি জানান, রোববার (১৮ জুলাই) দুপুরে ময়মসিংহ আদালতে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর জামিন শুনানি শেষ হয়। এরপর সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

 

এছাড়াও এদিন একই সাথে মুক্তি পেয়েছেন কিশোরগঞ্জের হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামি।

 

এর আগে গত ২ মে ২০২১ সালে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে।

 

এদিকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং মাওলানা মুহাম্মদুল্লাহ জামীর মুক্তিতে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

 

এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। আমরা আশাকরি সারা দেশে আটক নিরাপরাধ আলেম-উলামাদের সকলকে দ্রুত মুক্তি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here