রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়াতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দরিদ্র ও দুস্থ্য পরিবার গুলোর মাঝে সরকারি চাল বিতরণ শুরু হয়েছে।
অপরদিকে ভিজিএফ’র চালের শ্লিপ অবৈধভাবে ক্রয় করার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুলাই) সকাল আটটায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নে থেকে দুস্থ্যদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহমেদ রফিক, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী ও ইউপি সদস্যবৃন্দ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, শাহজাদপুরে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে।পেয়েছি। বাংলাদেশে যে কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে শাহজাদপুর উপজেলাও একটি, এখানে নদী ভাঙন ও বানভাসী মানুষের সংখ্যাও বেশি। আমরা দরিদ্র ও দুঃস্থ্য ৯ হাজার ৮১৯ টি পরিবারের জন্য ৯০৮.১৯ মেঃ টন ভিজিএফ’র চাল বরাদ্দ পেয়েছি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর খেটে খাওয়া দরিদ্র মানুষের জন্য ঈদ শুভেচ্ছে হিসেবে এই ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণ শতভাগ সুষ্ঠুভাবে মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে আমি, উপজেলা চেয়ারম্যান, সহকারি কমিশনার (ভুমি) ও ভাইস চেয়ারম্যানসহ সবাই পর্যায়ক্রমে সবসময় মনিটরিং করছি।





