Home ধর্ম ও জীবন এবার পবিত্র হজে খুতবা দিবেন শাইখ আবদুল আজিজ বালিলা

এবার পবিত্র হজে খুতবা দিবেন শাইখ আবদুল আজিজ বালিলা

0
114

ধর্ম ও জীবন ডেস্ক- আসন্ন পবিত্র হজে খুতবা দিবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা।

 

জিলহজ মাসের নবম দিন আরাফার দিন। এ দিন হাজিরা আরাফা প্রাঙ্গণের পর্বত ও এর আশপাশে অবস্থান করে। সেখানকার মসজিদে নামিরা থেকে একজন ইমাম সমবেত হাজিদের উদ্দেশ্যে খুতবা দেন। প্রতিবছরই খুতবা প্রদানের জন্য মসজিদুল হারাম বা মসজিদে নববীর কোনো একজন ইমামকে নির্বাচন করা হয়।

 

আরাফার দিন খুতবা দেওয়া সুন্নত। খুতবায় সমবেত মুসলিমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলা হয়। ওই দিন জোহর ও আসরের নামাজ পড়ার আগে খুতবা শুরু করা হয়। জোহরের সময় জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করা হয়।

 

এরপর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে এশার সময় আদায় করা হয়। নামাজ আগে ও পরে আদায়ের বিধান শুধু এই দিনের জন্য প্রযোজ্য।

 

আরাফার দিন সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফা প্রাঙ্গণে অবস্থান করেন। এরপর তারা মুজদালিফার দিকে চলে যান। আরাফা প্রাঙ্গণে শুভ্র কাপড় পরা হাজিদের অপূর্ব দৃশ্য সবার নজর কাড়ে। রেডিও, টিভি, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আরাফার খুতবা সরাসরি সম্প্রচার করা হয়।

 

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই সোমবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরের দিন মঙ্গলবার ঈদুল আজহা পালন করবে সৌদি আরববাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here