Home দেশের খবর বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

0
77
bogra

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পানিতে ডুবে জেমি খাতুন (১০) ও মিম খাতুন (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

 

১১ জুলাই রোববার বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটারা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জেমি খাতুন (১০) ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও মিম খাতুন (১০) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতলা গ্রামের সুমন হোসেনের মেয়ে।

 

স্বজনরা জানান, মিমের বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কাজ করার কারণে সে নানীর কাছে থেকে পড়াশুনা করতো। রোববার সকালে মিম ও তার মামতো বোন জেমিসহ সমবয়সী কয়েকজন মিলে পুকুরপাড়ে খেলতে যায়। এক পর্যায়ে পা পিছলে জেমি পুকুরে পড়ে গেলে মিম তাকে তুলতে পুকুরে নামে।

 

এসময় দুজনই পুকুরে ডুবে যায়। তাদের সাথে থাকা অন্য শিশুরা এ সময় চিৎকার শুরু করলে এলাকাবাসী ও তাদের স্বজনরা গিয়ে পুকুর থেকে দু-জনের মৃতদেহ উদ্ধার করে।

 

ভাটারা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদুলের বাড়ি তৈরির জন্য মাটি কেটে গর্ত করা জায়গায় পানি জমে পুকুরে পরিণত হয়েছে। গর্ত অনেকটা গভীর হওয়ার কারণে তারা উঠতে না পেরে ডুবে মারা যায়।

 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত দু-জনের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here